মুশফিকের নতুন রেকর্ড

মুশফিকের নতুন রেকর্ড

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৫০

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের পর নতুন এক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করা মুশফিক দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখেন। ঝড়ো ফিফটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এর আগে, সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ছুঁয়েছেন ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক। বাংলাদেশের আর কোনো ব্যাটার তামিমের ধারেকাছেও নেই। ১৩ হাজারের ওপর রান আছে কেবল দুজনের-সাকিব ও মুশফিকের।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এই মাইলফলকে পৌঁছতে তামিমের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করন তামিম। ৩৮৩ ম্যাচের ৪৪৪টি ইনিংস খেলে তিনি এই মাইলফলক গড়েন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading