আলহাজ টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৮:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৮টি কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল উইনসরের শেয়ারপ্রতি দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আর ৫ দশমিক ৩৮ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল, মুন্নু এগ্রো, বিকন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
ইউডি/এ

