রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়

রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০

পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশের উভয় বাজারে লেনদেন হবে।

সোমবার (২০ মার্চ) বিএসইসি সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই চলবে লেনদেন বলে জানানো হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading