বিইআরসির নতুন চেয়ারম্যান নূরুল আমিন

বিইআরসির নতুন চেয়ারম্যান নূরুল আমিন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২০:৩০

সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

নূরুল আমিন পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব। ২০২১ সালে অবসরে যান তিনি। পরবর্তীতে ২০২২ সালে তাকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে বিইআরসি চেয়ারম্যান ছিলেন আবদুল জলিল। গত জানুয়ারিতে তার চাকরির মেয়াদ শেষ হয়। তার পরিপ্রেক্ষিতে নূরুল আমিনকে তিন বছর মেয়াদে নিয়োগ দেয়া হলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading