দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, ৮৪টির কমেছে ও ২১৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ১০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৮.০৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ২.৫৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১.৭২, মুন্নু এগ্রোর ১.৪০, রতনপুর স্টিলের ১.২২, সামোরিতা হসপিটালের ১.০৬, সোনালী পেপারের ০.৮৯, আনলিমায়ার্ন ডেয়িংয়ের ০.৬৩, মনোস্পুল পেপারের ০.৬০ এবং ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ০.৪৭ শতাংশ দর বেড়েছে।
ইউডি/এ

