দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে ও ২১৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বেঙ্গল উইন্ডশ্বরের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার বেঙ্গল উইন্ডশ্বরের ক্লোজিং দর ছিল ৩২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর দুই টাকা ৪০ পয়সা বা ৭.৪৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৭.৪৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.৬২, ঢাকা ইন্সুরেন্সের ৫.১৮, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৮১,মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৯১, ইসলামি কমার্সিয়াল ইন্সুরেন্সের ৩.৮৪, জিল বাংলার ৩.৫৭, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.৩৯ এবং বাংলাদেশ ওয়েরডিং ইলেকট্রোডস লিমিটেডের ৩.২৩ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

