ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, সানলাইফ ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং ব্যাংক এশিয়া। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ২০ কোটি ৭০ লাখ ৪৭ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ৪০ লাখ ৪৯ হাজার এবং ব্যাংক এশিয়ার ৩ কোটি ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ২ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার, ম্যারিকোর ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার, ইনট্রাকোর ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার, এবং ফরচুনের ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

