আমেরিকার যুদ্ধজাহাজকে ধাওয়া দেওয়ার দাবি চীনের

আমেরিকার যুদ্ধজাহাজকে ধাওয়া দেওয়ার দাবি চীনের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

দক্ষিণ চীন সাগরে নিজ জলসীমায় আসা আমেরিকার একটি যুদ্ধজাহাজকে ধাওয়া দেওয়ার দাবি করেছে চীন। দেশটির দাবি, কোনো অনুমতি ছাড়া বিরোধপূর্ণ পারাসেল দ্বীপপুঞ্জের কাছে এসেছিল আমেরিকার রণতরীটি।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী বলেছে, ‘কোনো সরকারি অনুমতি ছাড়া ক্ষেপণাস্ত্রসমৃদ্ধ আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস মিলিয়াস অবৈধভাবে চীনের জলসীমায় প্রবেশ করেছিল। যা শান্তি ও ব্যস্ত জলপথের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছিল।’

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তবে চীনের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে আমেরিকা। দেশটির নৌবাহিনী বলেছে, খবরটি মিথ্যা। এছাড়া যুদ্ধজাহাজকে ধাওয়ার দেওয়ার খবরটিও ভুয়া বলে অভিহিত করেছে তারা।

এ ব্যাপারে আমেরিকার সপ্তম নৌবহর এক বিবৃতিতে বলেছে, ‘ইউএসএস মিলিয়াস দক্ষিণ চীন সাগরে নির্ধারিত অভিযান পরিচালনা করছিল এবং আমাদের জাহাজকে সেখানে ধাওয়া দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইন যেখানে অনুমতি দেয় সেখানেই আমেরিকা নিজস্ব কার্যক্রম (বিমান উড়ানো ও যুদ্ধজাহাজ চালানো) অব্যাহত রাখবে।’

পারাসেল দ্বীপপুঞ্জ

বিরোধপূর্ণ পারাসেল দ্বীপপুঞ্জটি দক্ষিণ চীন সাগরের ৭ স্কয়ার কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এই দ্বীপপুঞ্জের ওপর চীনের নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে দেশটি বিভিন্ন সামরিক অবকাঠামো তৈরি করেছে। তবে তাইওয়ান ও ভিয়েতনামও দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে থাকে।

এর আগে গত জুলাইয়েও আমেরিকার একটি ডেস্ট্রয়ারকে ওই একই এলাকা থেকে ধাওয়া দেওয়ার দাবি করেছিল চীন। ওই সময়ও ঘটনাটিকে মিথ্যা হিসেবে দাবি করেছিল আমেরিকা।

দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোতে চীনের সামরিক অবকাঠামো নির্মাণ এবং আমেরিকার যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে সেখানে উত্তেজনা বিরাজ করছে। যা বেড়েই চলছে।

দক্ষিণ চীন সাগরে বেইজিং যেন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে দীর্ঘদিন ধরে একত্রিত করার চেষ্টা করছে আমেরিকা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading