দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, ২৬টির কমেছে এবং ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বেঙ্গল উইন্ডশ্বরের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার বেঙ্গল উইন্ডশ্বরের ক্লোজিং দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৬৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১.৩৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১.২৪, জুট স্পিনার্সের ১.২৩, ওয়াইম্যাক্সের ১.২১,রতনপুর স্টিলের ১.২১, ইউনিয়ন ইন্সুরেন্সের ১.১৭, হাওয়েল টেক্সটাইলসের ১.০৪, মার্কেন্টাইল ব্যাংকের ০.৭২ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ০.৬৮ শতাংশ দর কমেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading