রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৪৫

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে রাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। সেই ভয়াল রাতকে স্মরণ করে অন্যান্য বছরের মতো এবারও এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারা দেশ।

শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

তবে ‘কেপিআই’ বা ‘কি পয়েন্ট ইন্সটলেশন’ (জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা) এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গণহত্যা দিবসের দিন রাতে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading