পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫
সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আলোচ্য সময়ের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য পাইওনিয়ার ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ০৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা।
এ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ মে বেলা ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল।
ইউডি/এ

