আরও এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০
ইন্ডিয়ার পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী রুচিস্মিতা গুরুর মরদেহ তারা চাচার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
কয়েকদিন আগে চাচার বাড়িতে গিয়েছিলেন তিনি। এরপর রহস্যজনকভাবে সোমবার (২৭ মার্চ) বিকেলে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।
সূত্রের খবর অনুযায়ী, রুচিস্মিতা সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী ও গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন।
বাড়ির লোকজন খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং রুচিস্মিতার মরদেহ উদ্ধার করে। এরপর তার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
ইন্ডিয়ান গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। জানতে চাইছে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর নেপথ্যে কী কারণ। কেন আচমকা এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোনো কারণ ছিল সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক তরুণের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তার বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনো সত্য ঘটনা কী, তার মৃত্যুর নেপথ্যে কোনো কারণ আছে সেটা জানা যায়নি।
ইউডি/এ

