দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, ৬০টির দর কমেছে, ২০৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৬১ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ টাকা ৮০ পয়সা পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৮.৬৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.৮৪, ওয়াইম্যাক্সের ৪.৭৯, বাংলাদেশ অটোকার্সের ৪.৫৩, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৯৪, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৩.৬২, বঙ্গজ লিমিটেডের ২.৯২, বাটা সুয়ের ২.২৫ এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.১৬ শতাংশ দর বেড়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading