৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চলবে পদ্মা সেতুতে

৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চলবে পদ্মা সেতুতে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ আগামী ৪ এপ্রিল ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি জাানান, পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ প্রায় শেষ হয়েছে। তাই আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

বর্তমানে মাওয়া প্রান্ত থেকে ট্র্যাককারে মূল সেতুর রেলের ট্র্যাক প্যানেল (লোহার পাত) আর মালামাল নেওয়া হচ্ছে। বিশাল আকৃতির ট্র্যাক প্যানেলবোঝাই ট্র্যাককারটি ভায়াডাক্ট পেরিয়ে মূল সেতুতে চলছে পাথরবিহীন রেললাইনের ওপর দিয়ে। সেখানে ভায়াডাক্ট ও মূল সেতুর রেল কাজের প্রকৌশলীরাও আছেন। সেতুর রেললাইন নির্মাণে চলছে শত শত শ্রমিকের কর্মযজ্ঞ।

রেলের ট্র্যাক প্যানেল বসানোর জন্য ক্রেনের সাহায্যে নিয়ে যাওয়া হয় নির্ধারিত স্থানে। এরপর ধীরে ধীরে বসিয়ে দেওয়া হয় সেতুর ওপর। যন্ত্রের সাহায্যে তা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন প্রকৌশলীরা। এরপর প্যানেলের ওপর ঢালাইয়ের আগের আনুষঙ্গিক কাজ সেরে নেন শ্রমিকরা। এভাবে একের পর এক ট্র্যাক প্যানেল ওয়ার্কশপ থেকে নিয়ে পাথরবিহীন রেলের ট্র্যাক স্ল্যাব তৈরি করা হচ্ছে মূল সেতুতে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading