গেজেটের পরও ফল বাতিলে ইসির প্রস্তাব, অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের

গেজেটের পরও ফল বাতিলে ইসির প্রস্তাব, অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

নির্বাচন শেষে ফলাফলের গেজেট প্রকাশ হলেও প্রয়োজনে সেই ভোট বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন (ইসি)। ইসির পক্ষ থেকে আরপিও সংশোধনী প্রস্তাবে এমন প্রস্তাব করা হলেও এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা জানতে অপেক্ষা করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গেজেট প্রকাশের পর ফল বাতিলে ইসির ক্ষমতা নিয়ে প্রস্তাব আলোচনা হয়েছে। কিন্তু এটা নাকচ নাকি থাকবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভায় উঠবে। বাতিল নাও তো হতে পারে।’ এ জন্য অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

এদিকে নিজ মন্ত্রণালয়ের বিষয় নিয়ে বলতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা নিয়ে একটি মন্ত্রণালয়ের সাফল্য বিবেচনা করা যায় না। এখানে কোনো কোনো গণমাধ্যমের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ইন্ডিয়া ও সৌদি আরবেও দুর্ঘটনা হয়েছে সেটা নিয়ে তো বেশি কথা হচ্ছে না। যেই বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতি নিয়ে কি রিপোর্টার কমেন্ট করে নিউজ করতে পারে?

কখনো কোনো মিডিয়ার বিরুদ্ধে মামলা করেননি বলেও জানান তিনি।

তিনি বলেন, সাভারে একটি শিশুর হাতে ১০ টাকা দিয়ে স্বাধীনতা নিয়ে রিপোর্ট করা হয়েছে, যা উদ্দেশ্যমূলক। বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ে কষ্ট হচ্ছে এটা সত্য। তবে কিছু পণ্যের দাম কমেছে, আরও কিছু পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading