মামলার পর শামসুজ্জামানকে আটক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার পর শামসুজ্জামানকে আটক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সাজানো প্রতিবেদনের অভিযোগের মামলায় সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।’ বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে এ কথা বলেন তিনি।

এর আগে বুধবার ভোর চারটার দিকে সাভারে কর্মরত একটি জাতীয় দৈনিকের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিককে রাতের আধারে সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কোনো সংস্থা তা স্বীকার করছে না। বিষয়টি আপনি কীভাবে দেখছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়, মামলা করে বিচার চায়, থানায় গিয়ে মামলা করে তাহলে সেই অনুযায়ী কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতেই হবে৷ আমি যতটুকু জানি তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে, সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তবে সিআইডি না অন্য কেউ করেছে তা এখনো নিশ্চিত না।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading