ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার

ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০

ঢাকা ও রংপুর বিভাগের নতুন কমিশনার পদায়ন করেছে সরকার। বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত আদেশে জানা গেছে, রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ঢাকা বিভাগের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. সাবিরুল ইসলাম রংপুরের কমিশনার হওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা।

আর রংপুর বিভাগের কমিশনার হয়েছেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ বলা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading