দুই অতিরিক্ত সচিবের দফতর বদল

দুই অতিরিক্ত সচিবের দফতর বদল

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

দুই অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার (২৯ মার্চ) জনপ্রসাশন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়াম্যান (অতিরিক্ত সচিব) মো. শহিদুল হক ভূঁঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading