চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে শুরু হয়ে চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৯৫০ টাকা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত আবেদন ফি ‘রকেট’ বা ‘বিকাশ’-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।

এর আগে গত ১৬ মার্চ ভর্তি পরীক্ষা কমিটির সভায় ২৮ মার্চ আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আর ৭ মার্চ ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২০ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এ দুই সভার সিদ্ধান্তই পরিবর্তন হয়েছে।

আবেদনের তারিখ পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ফলাফলের তথ্য নেওয়া হয় সরকারি মোবাইল সেবাদাতা কোম্পানি টেলিটক থেকে। এ কোম্পানি থেকে তথ্য পেতে দেরি হয়েছে। এ কারণে আবেদনের তারিখ পেছানো হয়েছে।’

গত বছরের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এবারও ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে চার হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসনচার হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading