প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০

প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে রমনা থানায় এ মামলা হয়।

মামলায় পত্রিকাটির স্টাফ রিপোর্টর (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা যায়, রাত ১১টা ১০ মিনিটে মামলাটি দায়ের করা হয়েছে।

আবদুল মালেক (মশিউর মালেক) নামে একজন আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছেন তিনি।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে,‘অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading