সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ২১:১৫

১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। এতে নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ এলাকা মানিকগঞ্জ সদর হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু করা হলো। পরবর্তী সময়ে সব হাসপাতালে এই সেবা চালু করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই সুযোগ পাবেন বিশাল সংখ্যক চিকিৎসক।

এসময়, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading