৫ এপ্রিল থেকে উত্তরা-আগারগাঁও সব স্টেশনে চলবে মেট্রোরেল

৫ এপ্রিল থেকে উত্তরা-আগারগাঁও সব স্টেশনে চলবে মেট্রোরেল
Metro rail

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০

আগামী ৫ এপ্রিল থেকে উত্তরা-আগারগাঁওয়ের মধ্যবর্তী সব স্টেশনে চলবে মেট্রোরেল। এ ছাড়া মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মেট্রোরেলের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন দুটি স্টেশন চালু হলে যাত্রীসংখ্যা আরও বাড়বে ফলে তাদের বিষয়টিও চিন্তা করা হচ্ছে।’

মেট্রোরেলের দ্বিতীয় ধাপের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী জুলাই থেকে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের।

ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্য রেখে পারফরম্যান্স টেস্ট শুরু হচ্ছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading