ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:৩০

আবারও চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকার বাতাসের মান। রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

এর আগে টানা বৃষ্টির কারণে শুক্র ও শনিবার ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছিল। ওই দুই দিন ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে ছিল। শুক্র ও শনিবার যথাক্রমে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৩০তম ও ২৯তম। স্কোর ছিল ৭৬ ও ৭৭।

এদিকে ২৫৯ স্কোর নিয়ে আজ দূষিত শহরের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। চীনের শেনিয়াং ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় ও ১৬৮ স্কোর নিয়ে ইন্ডিয়ার দিল্লি তৃতীয় স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading