ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলায় তদন্ত করে ব্যবস্থা : আইজিপি

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলায় তদন্ত করে ব্যবস্থা : আইজিপি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:১৫

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরে পশ্চিম গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন যে সেখানে হাজার হাজার লোক ছিল। আমরা খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। যারা হামলায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

আইজিপি বলেন, ‘আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের সদস্যরাও কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে দুই লাখ লিটার পানি সরবরাহ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের দুই হাজার ফোর্স উপস্থিত ছিল। আমরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading