দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৭৪টির কমেছে এবং ২০৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩ হাজার ২০০ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২ হাজার এক টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ১৯৮ টাকা ৭০ পয়সা বা ৩৭.৪৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইন্ডশ্বরের ৮.৮৬ শতাংশ, ইনটেচ লিমিটেডের ৬.৮৭, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.০৭, শ্যামপুর সুগার মিলসের ৫.০২, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৭০, এডিএন টেলিকমের ৪.৩০, ওরিয়ন ইনফিউশনের ৪.০০, ইনট্রাকো রিফিউলিংয়ের ৩.৭১ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৩.৬২ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

