দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:১৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ৬৭টির কমেছে এবং ১৯১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
কাজু-কফি চাষে পাল্টে যাবে পাহাড়ের অর্থনৈতিক চেহারা: কৃষিমন্ত্রী
আগের কার্যদিবস মঙ্গলবার সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৭৫ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৭০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৭.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
মার্চে সড়কে ৫৩৮ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৪.৯৩ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৪.০১, জিকিউ বলপেনের ৩.৯৩, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৩.৯২, ন্যাশনাল ফিড মিলের ৩.৭৭, ফাইন ফুডসের ৩.৬৪, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩.৫৭, জিল বাংলা সুগার মিলসের ৩.৪৯ এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৩.০৩ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

