দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:৩০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ৬৭টির কমেছে এবং ১৯১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইনটেচ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সাকিবের বদলে জেসন রয়কে নিল কলকাতা

আগের কার্যদিবস মঙ্গলবার ইনটেচ লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৯.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৮.০৩, জেমিনি সি ফুডের ৭.৫০, আমরা নেটওয়ার্কসের ৬.৭৩, মিডল্যান্ড ব্যাংকের ৫.৮৮, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫.৫০, জেনেক্স ইনফোসিসের ৪.২২, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ৩.৭৬ এবং ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের ২.৭৭ শতাংশ দর বেড়েছে।

মুঘল ইতিহাস, চীন ও নরেন্দ্র মোদিকে নিয়ে আসাদউদ্দিন ওয়াইসির বিস্ফোরক মন্তব্য

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading