সুবিধাবঞ্চিতদের মাঝে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের ইফতার সামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ । আপডেট ০০:৩০
সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির।
বুধবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে উপস্থিত থেকে তিনি রাজাপুর ও কাঁঠালিয়ার তিন হাজার তিনশত মানুষের মাঝে এ উপহার তুলে দেন। ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি এসব মানুষ প্রাণভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করেছেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এম মনিরুজ্জামান মনির বলেন, আমাকে যদি এমপি নাও করা হয় তাহলেও আমার বাবার কাছে ওয়াদা আমি সারা জীবন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করে যাবো। তিনি বলেন, রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের সুখে-দুঃখে, বিপদে আপদে সব সময় পাশে থাকবো।
ইউডি/সিফাত

