কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহের ঘটনায় গ্রেপ্তার ২

কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহের ঘটনায় গ্রেপ্তার ২

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:৩০

কক্সবাজারে নাজিরারটেক ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহেশখালী থেকে বাইট্টা কামাল ও মাঝি করিম সিকদারকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এই ঘটনায় নিহত ট্রলারের মালিক শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সদর মডেল থানায়। মামলায় বাইট্টা কামালকে ১ নাম্বার আর করিম সিকদার ৪ নাম্বার আসামি করা হয়।

এর আগে সকালে ১০ মরদেহের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের পর স্বজনদের শনাক্তের উপর ভিত্তি করে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। হস্তান্তর করা মরদেহগুলো হলো- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের শামসুল আলম, শাপলাপুরের শওকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, ওসমান গণি ও নুর কবির এবং চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ তারেকের। বাকি ৪ জনের মরদেহ নিয়ে ডিএনএ টেস্টের ফলাফলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।

এর আগে কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে উদ্ধার ১০ লাশের রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘এটি অনেক বড় একটি হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading