ঈদে রাজধানী ছেড়েছে এক কোটি ২৩ লাখ সিম, ফিরেছে সোয়া ৪১ লাখ

ঈদে রাজধানী ছেড়েছে এক কোটি ২৩ লাখ সিম, ফিরেছে সোয়া ৪১ লাখ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০

পবিত্র ঈদুল ফিতরে গত সাত দিনে রাজধানী ঢাকা ছেড়েছে বিভিন্ন কোম্পানির এক কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫ সিম গ্রাহক। একই সময়ে রাজধানীতে ফিরেছে ৪১ লাখ ৬১ হাজার ৪৫২টি সিম। মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

চারটি অপারেটর—গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন—পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন কোম্পানির সিম গ্রহকদের মোট ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে। এ ছাড়া ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ গ্রহক ঢাকা ছাড়েন। ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। ওদিন বিভিন্ন কোম্পানির সিম ব্যবহারকারীর মোট ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ টি সিম রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছে।

এ ছাড়া ঈদের দিন ২২ এপ্রিল ১৬ লাখ ৭ হাজার ৫৪৬, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ এবং ২৪ এপ্রিল ৯ লাখ ৩৯ হাজার ৮০৮টি সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছেন। এদিকে, ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে সোমবার থেকে শুরু হয়েছে অফিস। কর্মস্থলে যোগ দিতে রোববার থেকে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।

গত রোববার (২৩ এপ্রিল) ঢাকায় ফিরেছেন বিভিন্ন কোম্পানির মোট চার লাখ ৯২ হাজার ৬১৯টি সিম ব্যবহারকারী। গত সাত দিনে ঢাকায় ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজার ৪৫২টি সিমের গ্রাহক। পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading