বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:৫৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।
এরপর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
ইউডি/এ

