ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠালেন বরখা

ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠালেন বরখা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:১৫

টালিউডের তারকা ইন্দ্রনীল এবং বরখা সেনগুপ্ত। দীর্ঘ ১৫ বছরের সংসার, তারও আগে দুই বছরের প্রেম। অবশেষে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত, আইনিভাবে আলাদা হতে চলেছেন ইন্দ্রনীল-বরখা।

ইন্ডিয়ার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বরখা জানান, স্বামী ইন্দ্রনীলের সঙ্গে তার খুব শিগগিরই ডিভোর্স হতে চলেছে। এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তার জীবনের অন্যতম কঠিন কাজ ছিল বলেও জানিয়েছেন অভিনেত্রী।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, ইন্দ্রনীলকে ইতিমধ্যে বিবাহবিচ্ছেদের চিঠিও পাঠিয়েছেন বরখা। এরপর এতে ইন্দ্রনীল সই করে দিলেই কোর্ট এ বিষয়ে নিজেদের মতামত জানাবে। ইন্দ্রনীল-বরখা দম্পতির ১১ বছরের একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি। নিজেদের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসে বর্তমানে ইন্দ্রনীল থাকছেন নিজের পরিবারের সঙ্গে। অন্যদিকে বরখা নিজের কন্যাসন্তানকে নিয়েই আলাদা ফ্ল্যাটে থাকেন। এমনকি কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ইন্দ্রনীলকে আনফলোও করে দেন বরখা। আর এরপরই তড়িঘড়ি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

২০০৬ সালে হিন্দি ধারাবাহিকে কাজের মাধ্যমেই দুজনের পরিচিতি তৈরি হয়। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম, তারপর ২ বছরের মাথাতেই তারা বিয়ে করে নেন। এরপর টলিউডে আলাদা আলাদাভাবে বেশ কয়েকটি কাজ করেন ইন্দ্রনীল এবং বরখা। তবে টলিউডে তেমন সুবিধা করতে পারেননি অভিনেত্রী। তিনি আবার ফিরে যান হিন্দিতেই। অপরদিকে ইন্দ্রনীল টলিউডের ব্যস্ততম একজন অভিনেতা।

গুঞ্জন রয়েছে যে, টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ইশা সাহার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন ইন্দ্রনীল। ‘তরুলতার ভূত’ নামে একটি সিনেমায় কাজ করার সময় ইন্দ্রনীলের সঙ্গে ইশার সখ্যতা গড়ে ওঠে। এরপর বরখাকে সরিয়ে ক্রমশ তিনিই হয়ে ওঠেন অভিনেতার কাছের মানুষ। আর এরপরই ফাটল ধরে বরখা-ইন্দ্রনীলের দীর্ঘ বছরের দাম্পত্যে। তবে ইশা-ইন্দ্রনীল নিজেদের সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খুলেননি।

অপরদিকে বরখা সাম্প্রতিক সময়ে অভিনেতা-প্রযোজক আশিস শর্মার প্রেমে পড়েছেন বলে শোনা যায়। গুঞ্জন রয়েছে, গত বছর থেকেই এক অপরকে তারা ডেট করছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading