উজ্জ্বল ত্বক পেতে এখন থেকেই যা করবেন

উজ্জ্বল ত্বক পেতে এখন থেকেই যা করবেন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:০০

বিভিন্ন উৎসব আয়োজনের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে একটু-আধটু রূপচর্চা নারী-পুরুষ সবাই করেন। যেহেতু আর কদিন বাদেই ঈদ, তাই এখন থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করুন।

এখন যেহেতু আবহাওয়ার পারদ বাড়তে শুরু করেছে, আবার দিনের বেলায় রোদ প্রখর সব মিলিয়ে ত্বক হয়ে উঠছে আরও সেনসিটিভ।

এ সময় ত্বকের যত্ন না নিলে পোড়া দাগ’সহ ফুসকুড়ি এমনকি নানা সমস্যা বেড়ে যেতে পারে। তাই ঘরেই কিছু নিয়ম মেনে রূপচর্চা করলে ঈদের দিন পাবেন উজ্জ্বল ত্বক। ত্বকের যত্নে সিটিএম বা ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং দিয়ে দিন শুরু করুন। দিনে দু’বার আপনার ত্বক পরিষ্কার করুন সকালে ও রাতে। মুখে টোনার ব্যবহার করুন নিয়মিত।

ময়েশ্চারাইজার মাখুন: ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দু’বার এক্সফোলিয়েট করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা, তেল ও মৃত কোষ সহজেই দূর হবে। আর ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাবে।

শাকসবজি ও মৌসুমী ফল খান: ত্বককে ভেতর থেকে পুষ্ট করতে খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও মৌসুমী ফল রাখুন। শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পানি পান করুন। এতে বাড়বে ত্বকের উজ্জ্বলতা।

গোলাপ জল মাখুন: ত্বককে আরও সতেজ ও উজ্জ্বল রাখতে প্রতিদিন ত্বকে ৩-৪ বার গোলাপ জল মাখুন। টোনার হিসেবে গোলাপ জল ত্বকের যত্নে দারুণ উপকারী।
তৈলাক্ত বা মসলাদার খাবার এড়িয়ে চলুন: তৈলাক্ত বা মসলাদার খাবার শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং ত্বকের জন্যও ক্ষতিকর। এতে ত্বকে ব্রণ হতে পারে। এমনকি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্যও নষ্ট হয়ে যায়।

চা-কফি পান কম করুন: ত্বককে সতেজ রাখতে ও ডার্ক সার্কেল প্রতিরোধে প্রতিদিনের কফি বা চা পান করা কমিয়ে দিন। এর পরিবর্তে দুধ পান করুন। কারণ এটি ত্বকসহ পুরো শরীরকে পুষ্টি দেয়।

পর্যাপ্ত ঘুমান: সর্বোপরি পর্যাপ্ত বিশ্রাম নিন। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের মধ্যে আমাদের ত্বক মেরামত হয়। এছাড়া ঘুমের অভাবে চোখের চারপাশে কালো দাগ পড়তে পারে। যা আপনাকে ক্লান্ত ও বয়স্ক দেখাতে পারে।

সানট্যান দূর করতে ১ চা চামচ তাজা লেবুর রস, ২-৩ চামচ দুধ ও এক চিমটি হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে ও ঘাড়ে এই মিশ্রণ লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
ত্বকের স্ক্রাবার হিসেবে: কয়েক টুকরো পেঁপেতে মধু মিশিয়ে মুখে লাগান (চোখের এলাকা এড়িয়ে চলুন)। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ঈদে সতেজ ত্বকের জন্য প্রতিদিন এটি করুন।
ত্বক চকচকে করতে: কমলার খোসা বেটে এর সঙ্গে শসার রস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading