তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবনদর্শন অনুসরণের আহ্বান স্পিকারের

তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবনদর্শন অনুসরণের আহ্বান স্পিকারের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ মে ২০২৩ । আপডেট ২০:০০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রথিতযশা একজন বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড. এম এ ওয়াজেদ মিয়া।

এ সময় তিনি তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবনদর্শন অনুসরণের আহ্বান জানান।

মঙ্গলবার (৯ মে) পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকারের নিজ নির্বাচনী এলাকা রংপুর ৬-এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলা, রংপুর প্রশাসন এ আয়োজন করে।

স্পিকার বলেন, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া মেধার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছেন। ওয়াজেদ মিয়া ছিলেন নিরহংকারী, বিনয়ী ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সেই সঙ্গে অনুসরণীয় ব্যক্তিত্ব।’

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading