ইমরান খানকে ১৭ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না: আদালত

ইমরান খানকে ১৭ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না: আদালত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ মে ২০২৩ । আপডেট ১৯:২০

ইমরান খানকে আগামী ১৭ মে পর্যন্ত কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। শুক্রবার (১২ মে) হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ২ সপ্তাহের জামিনের নির্দেশে এ কথা জানিয়েছে। খবর ডনের

প্রতিবেদনে বলা হয়, বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের ডিভিশন বেঞ্চ ইমরান খানের জামিন আবেদনের শুনানি করেন।
ইমরানের আইনজীবীরা আরও ৪টি আবেদন দায়ের করেছেন।

ওই আবেদনে ইমরানের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিশদ বিবরণ সরবরাহে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, ‘ইমরানপন্থী’ আইনজীবীরা স্লোগান দেওয়ার পর বিচারকরা আদালত কক্ষ ছেড়ে চলে যান।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading