গাজীপুর সিটি নির্বাচন: প্রার্থী হওয়ায় বিএনপির ২৯ নেতা আজীবন বহিষ্কার

গাজীপুর সিটি নির্বাচন: প্রার্থী হওয়ায় বিএনপির ২৯ নেতা আজীবন বহিষ্কার

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ মে ২০২৩ । আপডেট ১১:০০

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় বিএনপির ২৯ নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতারা কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার। তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৩০ জন নেতা গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার লিখিত জবাব ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। যার কারণে মঙ্গলবার গাজীপুরের বিএনপির ২৯ জন নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজীবন বহিষ্কৃত নেতৃবৃন্দরা হলেন- সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, সদর মেট্রো থানা বিএনপি সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন মুসা চৌধুরী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কাউন্সিলর ফয়সাল সরকার, পুবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ড. নজরুল ইসলাম বিকি, পুবাইল থানা বিএনপি সাবেক আহ্বায়ক (৭) সুলতান উদ্দিন চেয়ারম্যান, সদর থানা বিএনপির সভাপতি, মজিবর সরকার, সদর থানা বিএনপির সদস্য মাহবুবুর রশিদ খান শিপু, সবদের আহাম্মদ, খায়রুল আলম, জি এস মনির, শহিদ, মো. তানভির আহমেদ, শাহিন আলম, আনোয়ার সরকার, রফিকুল ইসলাম রাতা।

এছাড়া মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সেলিম হোসেন, মহানগর বিএনপি নেতা মো. ফারুক হোসেন খান, গাজীপুর মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুন্নাহার, আরেক সহসভাপতি কেয়া শারমিন, সদস্য ফিরোজা বেগম, টঙ্গী পূর্ব থানা মহিলা দলে সহসভাপতি হাসিনা মমতাজ, ১১ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আলম, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহফুজুর রহমান, ৪৯ নং বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার, মনিরুজ্জামান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading