দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে ২ ইন্ডিয়ান গ্রেপ্তার

দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে ২ ইন্ডিয়ান গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ । আপডেট ১২:৩০

ইন্ডিয়ান ফ্রিলান্স সাংবাদিক বিবেক রঘুবংশী ও সাবেক নেভি কমান্ডার আশিস পাঠককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একাধিক সংবেদনশীল সামরিক তথ্য তারা পাচার করতের বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সংক্রান্ত নানা প্রকল্পের ভেতরের কথাও তারা পাচার করছিল বলে অভিযোগ রয়েছে।

অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে দেখা যাচ্ছে, এ ধরনের তথ্য লিক হয়ে গেলে ইন্ডিয়ার সঙ্গে অন্য দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় ওই সাংবাদিককে জেরা করা হয়। এরপর অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় তাদের গ্রেপ্তার করা হয়।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন একটি বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ চলছে।

তবে এই ঘটনায় পাঠকের ভূমিকা কতদূরে সেটা এজেন্সির পক্ষ থেকে সেভাবে বলা হয়নি।

সিবিআই গত ডিসেম্বর মাসে এ নিয়ে মামলা শুরু করেছিল। সিবিআইয়ের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছিলেন, রঘুবংশী নানা ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। ডিআরডিও প্রজেক্ট, তাদের আপডেট, সশস্ত্র বাহিনীর কৌশল, তাদের পরিকল্পনা, বন্ধু দেশের সঙ্গে ইন্ডিয়ার কথাবার্তা। আর সেসব তথ্য তিনি বিদেশের কাছে পাচার করতেন বলে অভিযোগ। এ নিয়ে সিবিআই জানতে পারে। তারপরই তথ্য তালাশ শুরু হয়ে যায়।

রঘুবংশী মূলত আমেরিকার একটি নিউজ পোর্টালে কাজ করতেন। সেখানে সামরিক ও মহাকাশ সংক্রান্ত নানা বিষয়ে তিনি লেখালেখি করতেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুসারে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটা আন্তর্জাতিক বিষয় রয়েছে। সামরিক ক্ষেত্রে কী ধরনের তথ্য শেয়ার করা হয়েছে সেটা দেখা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading