প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ মে ২০২৩ । আপডেট ১৫:০০

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

ওই আবেদনপত্রে তিনি লেখেন, ‘গত ২০ মে সংবাদমাধ্যমের খবরে দেখা যায়, ১৯ মে রাজশাহীতে বিএনপির এক অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক পাকিস্তানি আইএসআই’র গুপ্তচর জেনারেল জিয়ার দোসর আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়। সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

‘দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই দেশদ্রোহীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক)/৫০৬ ধারায় অভিযোগ দায়ের করলাম।’

তিনি এই আবেদনকে এজাহার হিসেবে গণ্য করে চাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার আর্জি জানান।

আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading