কেউ শুনানি করতে চান না, সবাই রুল আর জামিন চান: হাইকোর্ট

কেউ শুনানি করতে চান না, সবাই রুল আর জামিন চান: হাইকোর্ট

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ মে ২০২৩ । আপডেট ১৭:৫০

বিচারিক কাজ শুরুর সময় আদালতের এজলাসে আইনজীবীদের উপস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এটা হেয়ারিং বেঞ্চ। এখানে আইনজীবীর উপস্থিতি কম থাকা স্বাভাবিক। কিন্তু এত অল্প সংখ্যক আইনজীবী থাকা দুঃখজনক।

সোমবার (২২ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিচারপতিরা এজলাস কক্ষে আসন গ্রহণ করেন। এ সময় এজলাসের কক্ষের ডানপাশের সারিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদসহ অল্প কয়েকজন আইনজীবী ছিলেন ও দুটি গণমাধ্যমের প্রতিবেদক উপস্থিত ছিলেন।

আইনজীবীদের উপস্থিতি কম দেখে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, আইনজীবীদের উপস্থিতি এতো কম কেন? এটা হেয়ারিং (শুনানি) বেঞ্চ। এখানে আইনজীবীর উপস্থিতি কম থাকা স্বাভাবিক। তবে এত কম উপস্থিতি দুঃখজনক। আদালত বলেন, কেউ মামলার হেয়ারিং (শুনানি) করতে চান না। সবাই রুল আর বেইল (জামিন) চান।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে করে আদালত বলেন, বুঝেছেন ডিএজি সাহেব? এই হলো আমাদের অবস্থা।

এরপর আদালতের কার্যতালিকা অনুযায়ী বিচারকাজ শুরু হয়। ধীরে ধীরে আদালত কক্ষে আইনজীবীদের উপস্থিতি বাড়তে থাকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading