পোশাক নিয়ে নার্ভাস সানি লিওনি

পোশাক নিয়ে নার্ভাস সানি লিওনি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ মে ২০২৩ । আপডেট ১৫:২৫

নানা ঘাত আর ঘাট পেরিয়ে বলিউডে আসন করে নিলেও কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার আগে ‘নার্ভাস’ লাগছে সানি লিওনি। এই প্রথম কানের লাল গালিচায় হাঁটতে যাচ্ছেন এ অভিনেত্রী; সেকারণেই তার উদ্বেগ। আর তা অপকপটে তিনি স্বীকার করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

কান উৎসবের ষষ্ঠ দিনে ভারতীয় লেখিকা ও নির্মাতা অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর উদ্বেগ প্রকাশ পায়।

বুধবার কান চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমা ‘কেনেডি’র প্রিমিয়ার হতে চলেছে। সেখানে অভিনয় করেছেন সানি। সেই সুবাদে লাল গালিচায় হাঁটবেন তিনি।

লাল গালিচায় প্রথম হাঁটতে যাওয়ার অনুভূতি নিয়ে সানি বলেন, “আমার ভীষণ ‘নার্ভাস’ লাগছে। ব্যাপারটা এমন নয় যে, আমি আগে রেড কার্পেটে হাঁটিনি বলে চাপ অনুভব করছি। সত্যি বলতে এটি আমার কাছে বেশ অর্থবহ।”

‘কেনেডি’ সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, “বিশ্বের মর্যাদাপূর্ণ আসরের জুরিদের দ্বারা সিনেমাটি নির্বাচিত হয়েছে, তারা সিনেমাটির প্রশংসা করে বলেছে, ‘আমরা চাই সিনেমাটি এই উৎসবের অংশ হোক’। এটা আমার জন্য বিশাল কিছু।” অভিনেত্রী আরও বলেন, তিনি কী পরে হাঁটবেন, তা নিয়ে অন্যের ভাবনা মোটেও আমলে নিচ্ছেন না তিনি।

“আমার খুব অদ্ভুত মনে হয়, যখন মানুষ প্রশ্ন করে, ‘আপনি কী পরবেন?’ আরে আমি তো জামাকাপড়ই পরব, নাকি? কে আমি, কি অনুভব করছি, তার মধ্যদিয়েই আমি নিজেকে সুন্দর দেখাতে চাই। অন্যরা কী চাইছে তা মাথায় রেখে নয়। আমি শুধু এতটুকু জানি, সেটই পরব, যা আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে।”

রোববার সানি লিউনি ফান্সে যাওয়ার পথে ইনস্টাগ্রাম একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “খুব উত্তেজিত, আমি ভয় পাচ্ছি, বড্ড নার্ভাসও।” ভিডিওতে অভিনেত্রীর পাশে স্বামী ড্যানিয়েল ওয়েবারকেও দেখা গেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading