বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ মে ২০২৩ । আপডেট ১৫:০০

ইন্ডিয়ার নাগপুর-পুনে মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে দেশটির মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে।

আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের তীব্রতা ও দুমড়ে-মুচড়ে যাওয়া বাহন দুটি দেখে অনুমান করা হচ্ছে সেই সময় এই দুটি ভারী যানের গতি অনেক বেশী ছিল। ট্রাকটি একটি কোম্পানির ছিল বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading