নিজের অভিনয় দেখে কী মনে হয় রুক্মিনীর

নিজের অভিনয় দেখে কী মনে হয় রুক্মিনীর

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ মে ২০২৩ । আপডেট ১৬:০৫

টলিউডে পা রাখার পর থেকেই একের পর এক ছবি এসেছে রুক্মিনী মৈত্রর ঝুলিতে। শুরুতে অভিনয় নিয়ে বেজায় চিন্তার ভাঁজ মাথায় থাকলেও বর্তমানে তিনি বলিউড ঘুরে এসেছেন। পাল্টাচ্ছেন ছবির স্বাদও। ঝড়ের গতিতে ভাইরাল হয় তার ‘নটী বিনোদিনী’ চরিত্রের খবর। না, চমক এখানেই শেষ নয়, সঙ্গে আরও আছে।

রুক্মিনী টলিপাড়ার নতুন সত্যবতী। তবে ছবি নিয়ে এখনও যে আত্মবিশ্বাসী তিনি, এমনটা নয়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, তার নিজের অভিনয় দেখেই মনে হয়, তিনি হয়ত ভালো করতে পারেননি। আরও ভালো হতে পারত। মানুষ কেন এত ভালো-ভালো বলছেন! তবে কি তারা কেবল তাকে ভালোবেসেই এমনটা বলছেন?

রুক্মিনী জানান, টলিউডে পা রেখেছেন তিনি সবে মাত্র। তারই মাঝে আবার করোনা। ফলে নিজেকে তিনি খুব একটা পাকাপোক্তর তকমা দিতে এখনই রাজি নন। তবে কাজ যে তিনি পাকা হাতে সামলাচ্ছেন, সেই বিশ্বাসে কোনো খামতি রাখছেন না অভিনেত্রী। যে চরিত্রেই তাকে ফেলা যায়, সেই চরিত্রেই তিনি নিজেকে ভেঙে গড়ার ক্ষমতা রাখেন, তা প্রমাণ করারও চেষ্টা করছেন। তবে রুক্মিনী অভিনয় যে প্রতিটা পদে শিখছেন, তা নিজে মুখেই স্বীকার করেন বারবার।

দীর্ঘদিন ধরে দেব-রুক্মিনী মৈত্র জুটি চর্চায়। তবে কি এই রিয়েল লাইফ জুটি আবারও পর্দায় একসঙ্গে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন? এর উত্তর মিলে গেছে এতদিনে। কারণ, তিনি দেবের সত্যবতী।

ছবির শুটিংয়ের জন্য এখন মধ্যপ্রদেশে রয়েছে গোটা টিম। চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা নয়া ব্যোমকেশের। তবে ছবির প্রথম লুক বেশ পছন্দ করেছেন দর্শকেরা। ভালোবাসায় ভরিয়েছেন এই জুটিকে। যদিও দেব রুক্মিনী এখনই ছবি নিয়ে কিছু বলতে নারাজ। তবে এই ছবি যে জুটির ক্যারিয়ারে এক বড় মাইলস্টোন, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading