ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে

ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ মে ২০২৩ । আপডেট ১৬:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২২ কোটি ৬৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৯ পয়েন্ট কমছে। আজ সিএসইতে ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading