প্রথমবার শালীন পোশাকে দেখা গেল উরফিকে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ১৫:৩০
বলিউডের ফ্যাশন কুইন। নিজের মর্জি মতো পোশাকে প্রায়ই উপস্থিত হন জনসমক্ষে। তবে সবসময় যে বলিউডের ফ্যাশনিস্তা উরফির ফ্যাশন পছন্দ হয় সকলের তা নয়। বরং বেশিরভাগ সময়ই নেটিজেনদের তরফে কটাক্ষই জোটে তার।
এবার খানিকটা ব্যতিক্রম দেখা গেল উরফিকে। খোলামেলা পোশাকের বদলে কিছুটা শালীনভাবে জ্যাকেট পরে হাজির হয়েছেন তিনি। সেই ছবিতে কটাক্ষের বদলে উপচে পড়ছে প্রশংসা। নেটিজেনরা রীতিমতো তারিফ করছেন উরফির ফ্যাশনবোধকে। কেউ কেউ বলছেন, এই প্রথম স্টাইলিশ ফ্যাশনিস্তা লাগছে উরফিকে।
বুধবার জ্যাকেট পরা একটি রিল ভিডিও পোস্ট করেন উরফি। তার পোশাকের বিশেষত্বই হল নানারকম অভিনব উপাদান দিয়ে তৈরি হয় পোশাক। সেই ট্রেন্ড মেনেই ছোট ছোট সফট টয় দিয়ে বানানো হয়েছে এই জ্যাকেটটি। মন ভালো করা এই খেলনা দিয়ে তৈরি জ্যাকেটটিই পছন্দ হয়েছে নেটিজেনদের।
উরফির এই পোস্টে লাইক সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কমেন্ট সংখ্যা। উরফি কি তবে সত্যিই তার ভক্তদের পছন্দকে গুরুত্ব দিতে শুরু করলেন? নাকি ফের পরের দিন নতুন কোনো পোশাকে ট্রোলড হবেন তিনি? সে উত্তর সময় দেবে, আপাতত উরফির ‘কিউট’ জ্যাকেটে মজে অল্পবয়সি অনুরাগীরা।
ইউডি/কেএস

