মে মাসে রফতানি আয়ে সুবাতাস

মে মাসে রফতানি আয়ে সুবাতাস

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ জুন ২০২৩ । আপডেট ১৮:৩০

গত মে মাসে দেশের রফতানি আয় হয়েছে ৪.৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশেরও বেশি। গত বছরের মে মাসে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৮৩ বিলিয়ন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৯৬ বিলিয়ন ডলার, মার্চে ছিল ৪.৬৪ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর জানায়, গত মে মাসে রফতানি প্রবৃদ্ধি ২৬ শতাংশ হলেও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫.২৯ শতাংশ কম। সরকার মে মাসে ৫.১২ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।

ইপিবির তথ্য অনুযায়ী, মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১০১৯ দশমিক ৩৩ মিলিয়ন ডলার বেশি রফতানি হয়েছে। ২০২২ সালের মে মাসে রফতানি আয় হয়েছিল ৩৮৩০ দশমিক ২৯ মিলিয়ন ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬১ শতাংশ।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading