বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে: নানক

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে: নানক

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ জুন ২০২৩ । আপডেট ১৯:১৫

বিএনপির আওয়ামী লীগ বিরোধী কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সোমবার (০৫ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনের ৮ ওয়ার্ডে যুবলীগের ১০৪ ইউনিটের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি বলে, আমরা নাকি রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছি। যারা রাষ্ট্রের মধ্যে আরেকটি হাওয়া ভবন করেছিল। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং তাদের ‘বিষদাঁত’ ভেঙে দিতে হবে।

নানক বলেন, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ নাকি রাষ্ট্রকাঠামো ধ্বংস করে দিয়েছে। তাদের কথা শুনে ঘোড়াও হাসে। বিএনপি ক্ষমতায় আসার আগে জিয়াউর রহমান সামরিক বাহিনীর ছয়শোর বেশি সামরিক সদস্যকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন তারা নাকি রাষ্ট্র কাঠামো মেরামত করবে।
বিএনপির উদ্দেশ্যে নানক বলেন, লজ্জা করে না তোমাদের? তোমরা বলেছিলে আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনো দিন পদ্মা সেতু করতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি পদ্মা সেতুর নির্মাণ বন্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের পেছনে ড. ইউনূসের হাত রয়েছে।

মহানগর যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানক বলেন, আপনাদের ফোনে যদি কোনো ম্যাসেজ পান। সে ম্যাসেজ পেয়ে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারবেন না? আমাদের মাঝে কোনো বিবেধ নেই। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। তিনি বলেন, বিএনপি-জামায়াতকে বলব, আপনারা যদি সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের পথে না আসেন, তাহলে রাজনৈতিকভাবে আপনাদের কবর রচনা হবে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading