আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে: মির্জা ফখরুল
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ জুন ২০২৩ । আপডেট ১৯:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে। গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। সব গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা। যে প্রতিষ্ঠান গণতন্ত্র টিকিয়ে রাখে, সেগুলো তারা ধ্বংস করেছে। সোমবার (০৫ জুন) রাজধানীর গুলশানের হোটেল সারিনায় এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে মির্জা ফখরুল বলেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে। এটা আনন্দের কথা না। আওয়ামী লীগের এ অবৈধ সরকার তাদের লুটের কারণে— এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ফেরানোর পথ আন্তর্জাতিক বিশ্ব দেখতে পাচ্ছে না।

ফখরুল বলেন, ‘যারা গণতন্ত্রের মানসকন্যা বলে নিজেদের প্রচার করে, তারা কী করেছিল— তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা মানুষ চায়নি।’ তিনি আলোচনায় উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ায় প্রতিটি নির্বাচনের আগে আমাদের লড়াই করতে হয়। মির্জা ফখরুল তার বক্তব্যে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রসঙ্গও তুলে ধরেন।

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান ও দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর উপস্থিত ছিলেন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading