মানি লন্ডারিং প্রতিরোধে ৭ সংস্থার সমন্বয় প্রয়োজন: সিআইডি প্রধান

মানি লন্ডারিং প্রতিরোধে ৭ সংস্থার সমন্বয় প্রয়োজন: সিআইডি প্রধান

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ জুন ২০২৩ । আপডেট ১৮:৩০

মানি লন্ডারিং প্রতিরোধে বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ট্রেড বেজড সেক্টর, রিয়েল এস্টেট এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলো প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন পদ্ধতিতে মানিলন্ডারিং করে থাকে। তাই মানি লন্ডারিং ও অর্থপাচার রোধে প্রয়োজন বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয়, সহযোগিতা, অভিজ্ঞতা ও ইনফরমেশন শেয়ারিং, উন্নত প্রযুক্তির ব্যবহার, কঠোর তদারকি এবং নিয়ন্ত্রণ।

শনিবার (১০ জুন) সিআইডির সদর দফতরে ‘মানি লন্ডারিং: ট্রেন্ডস অ্যান্ড কমব্যাটিং দ্যা চ্যালেঞ্জে’ শীর্ষক এক সেমিনারে সিআইডি প্রধান এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, একটি দেশের সংঘবদ্ধ অপরাধ দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি দমনে মানি লন্ডারিং প্রতিরোধ খুবই জরুরি। মানি লন্ডারিং মামলা তদন্ত ও অর্থপাচার রোধে সিআইডি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। যা ইতোমধ্যে দেশ ও বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। মানি লন্ডারিং ও অর্থপাচার প্রতিরোধে এবং এ সমস্যা প্রশমনের লক্ষ্যে মতামত তুলে ধরেন। একইসঙ্গে সিআইডি’র তত্বাবধান ও উদ্যোগে খুব শিগগির মানি লন্ডারিং মামলার ক্ষমতাপ্রাপ্ত তদন্তকারী সাতটি সংস্থার সমন্বয়ে একটি যৌথ কর্মশালার আয়োজনের কথাও বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের হেড অব বিএফআইইউ (ডেপুটি গভর্নর) মো. মাসুদ বিশ্বাস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহ। সেমিনারে সিআইডির ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ড. খান সরফরাজ আলী। সেমিনারে ফাইন্যান্সিয়াল ক্রাইম বিশেষ করে মানি লন্ডারিংয়ের গতি-প্রকৃতি ও প্রতিরোধের কৌশল বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading