যৌন হেনস্তার কথা আজও ভুলতে পারেন না সোনম

যৌন হেনস্তার কথা আজও ভুলতে পারেন না সোনম

উত্তরদক্ষিণ রবিবার, ১১ জুন ২০২৩ । আপডেট ১২:৩০

এই তো কয়েকদিন আগে ৩৮ বছরে পা দিলেন সোনম কাপুর। এখন তিনি পুরদস্তুর গিন্নি। স্বামী আনন্দ আহুজা ও ছেলে বায়ুর সঙ্গে লন্ডনে বেশিরভাগ সময় কাটান। তবে ছোটবেলার যৌননিগ্রহের স্মৃতি এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি অভিনেত্রী।

অনিল কাপুরের মতো তারকার মেয়ে হওয়া সত্ত্বেও যৌননিগ্রহের মতো ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সোনমকে। রাজীব মসন্দকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেকথা জানিয়েছিলেন তিনি। সোনম জানান, তখন ১৩ বছর বয়স ছিল তার। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে।

সোনমের কথায়, ‘পেছন থেকে আচমকা এসে ওই লোকটা আমার বুকে খুব বাজেভাবে হাত দিয়েছিল। সেই সময় আমার শারীরিক গঠন মোটেও প্রাপ্তবয়স্কা নারীর মতো ছিল না। কিন্তু তা সত্ত্বেও এমন হেনস্তা হতে হয়েছিল। ঘটনায় হতবম্ব হয়ে গিয়েছিলাম। কাউকে কিছু বলতে পারিনি তখন। এক জায়গায় দাঁড়িয়ে পড়ে ক্রমাগত কাঁদতে থাকি।’

আজও সেই ভয়ংকর স্মৃতি মনে পড়লে শিউরে ওঠেন সোনম। অভিনেত্রী জানান, প্রায় প্রত্যেক মেয়েকেই কোনো না কোনো সময় এমন হেনস্তা সহ্য করতে হয়। ভয় পেয়ে কাউকে কিছু বলতে পারেন না। তার এই ট্রমা থেকে বের হতে অনেক সময় লেগে গিয়েছিল। প্রায় ২-৩ বছর পরে ওই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলতে পেরেছিলেন বলেই জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading