ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ জুন ২০২৩ । আপডেট ১০:১৫

আগামী ২৯ জুনকে আসন্ন ঈদুল আযহার দিন ধরে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। এবার দুই ধাপে ট্রেনের টিকিট বিক্রি হবে।

বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পরে দুপুর ১২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। বরাবরের মতো সকাল ৮টায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এই টিকিট বিক্রি শুরু হয়েছে।

গত ঈদের মতো এবারও ঈদযাত্রায় সকল আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে এবার বিক্রীত টিকিট ফেরত নেয়া হবে না।

এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।

বুধবার পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন ২৬ জুনের টিকিট, ১৭ জুন ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট পাওয়া যাবে।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও গাজীপুরের জয়দেবপুর স্টেশনে। মাঝপথে বিরতি নেয়, এমন কোনো স্টেশনে এ টিকিট পাওয়া যাবে না।

ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওইদিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের টিকিট।

এদিকে ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ নিবন্ধনের পর সেটি নির্বাচন কমিশনের ডেটাবেজ থেকে যাচাই করা হবে। যাচাই সম্পন্ন হওয়ার পর যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একজনের এনআইডি দিয়ে টিকিট সংগ্রহ করে অন্যজন ভ্রমণ করতে পারবেন না।

বিদেশি কোনো নাগরিক ট্রেনে ভ্রমণ করতে চাইলে সেক্ষেত্রে দেখাতে হবে পাসপোর্ট। গত ১ মার্চ থেকে এ নিয়ম চালু হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading